আপনার যদি মুভি দেখে মরে যেতে ইচ্ছে করে, কিন্তু সেরকম কোনো মুভি খুঁজে না পেয়ে থাকেন, তাহলে এই মারণশীল মুভিটি দেখতে পারেন……..
মুভিটির নামঃ Liger(2022)
স্পয়লারবিহীন
এই মুভিটি প্রযোজনা করেছেন বলির বিখ্যাত প্রোডাকশন হাউজ Dharma production, পরিচালনা করেছেন সাউথের বিখ্যাত পরিচালক Puri Jagannadh।
মুভিতে অভিনয় করেছেন হালের বিখ্যাত পরিচিত মুখ Vijay Deverakonda, দক্ষ অভিনেতা Ronit Roy ও বাহুবলী খ্যাত সুঅভিনেত্রী Ramya Krishna এবং আরও অনেকে….
মুভির গল্পটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জেরাস। মুভিটি দেখার সময় আপনি সারাক্ষণ দ্বিধাবোধে থাকবেন যে মুভিতে আসলে গল্প কি আছে? নাকি আপনিই গল্প ধরতে পারছেন না। এই যে ধরা-অধরার একটা থ্রিল, এই থ্রিলটা আপনি মুভি শেষ হওয়া পর্যন্ত বোধ করতে থাকবেন।
কিন্তু মুভির শেষেই হচ্ছে আসল খেলা। কারণ মুভি শেষে আপনি বুঝে উঠবেন, আসলে এরা আপনাকে বোকা বানিয়েছে…..
পরিশেষে বলবো, এই মুভির গল্প বুঝতে আপনাকে প্রচুর মাথা খাটাতে হবে।
#GonGaRidDhi #Liger
