Love Today (2022) Movie Review Bangla – FLMFLIX.COM

Posted on Views: 0

আপনার গার্লফ্রেন্ড যদি আপনার মুঠোফোনটি চেক করে আপনার সকল কুকর্ম দেখে ফেলে এবং কল করে বলে– থু……

 

তখন আপনার কেমন লাগবে?

 

অথবা

 

আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের মুঠোফোন চেক করে গার্লফ্রেন্ডের জাস্ট ফ্রেন্ডের সাথে কথোপকথনের সব কাহানী জেনে ফেলেন, তখন কি দুই সিগারেটেও টেনশন কমবে আপনার?

 

ঘটনা কী বুঝতে পারছেন না তো? আসুন প্রেক্ষাপট বলি,

 

🎀স্পয়লারবিহীন🎀

 

ধরে নিলাম আপনি প্রদীপ। আপনার গার্লফ্রেন্ডের নাম নিকিতা। আপনাদের দুজনের গভীর প্রেম। চমৎকার প্রাণোচ্ছল সম্পর্ক আপনাদের। দুজন দুজনের কষ্টগুলো, অসুবিধাগুলো বা সুবিধাগুলো একে অপরের সাথে পরম ভালোবাসায় ভাগ করে নিন। এভাবে মুভির সাড়ে ২৯ মিনিট পর্যন্ত মধুর প্রেম কাটিয়ে ফেলার পড়েই ঘটলো বিপত্তি। নিকিতা ধরা খেলো তার আব্বুর কাছে। ভয়ে এই শীতেও কপাল বেয়ে ঘাম ঝরলো বেচারীর।

 

তারপর যথারীতি আপনার জীবনের সবচেয়ে কঠিন ইন্টারভিউয়ের জন্য ডাকলেন আপনার হবু শ্বশুর।

 

কিন্তু গাণিতিক অংকের মতন আমরা সবাই জানি প্রেমের মাঝখানে যখন অসুর নামের শ্বশুর মশাইরা উদিত হউন, তখন তারা মধুর সম্পর্কের ২৭টা বাজিয়ে দেন। যা আমরা বাংলা সিনেমায় এমন চৌধুরী সাহেব টাইপ ক্যারেক্টার প্রচুর দেখেছি।

 

তো ইন্টারভিউ শুরু হলো। শুরুতে দু একটা মজার ঘটনা ঘটার পর, আপনার হবু শ্বশুর আপনাদের দুজনকেই শুধুমাত্র একটা অদ্ভুত প্রস্তাব দেন।

 

Love Today (2022)

 

অদ্ভুত প্রস্তাব হচ্ছে আপনাদের দুজনের মুঠোফোন একে অপরকে ২৪ ঘন্টার জন্য অদলবদল করতে হবে। অদলবদল করার পরও যদি সম্পর্ক আগের মতো থাকে, তাহলে তিনি আপনাদের সম্পর্ক মেনে নিবেন।

 

এটা এমন কঠিন কি কাজ! তাই আপনি প্রথমে শুনে ভ্যাবাচেকা খেলেও প্রস্তাবটা মেনে নিলেন। শ্বশুরের কথা মতো আপনার গার্লফ্রেন্ডের সাথে ২৪ঘন্টার জন্য মুঠোফোন অদলবদল করলেন।

 

শুরু করলো মুভি….

 

এরপর আপনার বা আপনার গার্লফ্রেন্ডের কপালে কী অপেক্ষা করছে?

 

জানতে হলে এখনো দেখা থাকলে দেখতে পারেন এই চমৎকার মুভিটি।

 

IMDB: 8.2/10

Times of India: 3.5/5

Google users: 97% liked this film

 

আমার মতামতঃ মুভিটি বর্তমান প্রেক্ষাপটে চমৎকার একটি উপস্থাপন। আমাদের কতো কতো গোপন পাপের সাক্ষী যে এই মুঠোফোন, তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই মুভিটি। অভিনয়ের কথা বলা মুভির ডিরেক্টরই যেহেতু লিড ক্যারেক্টার, তিনি ধানুষের মতো অসাধারণ অভিনয় করেছেন। তার কথা বলা, অঙ্গভঙ্গি সবই ধানুষের মতন ছিলো। আর নিকিতা চরিত্রের মেয়েটিকে দেখে আমার বারবার নাফিজা তুষি বলে মনে হচ্ছিলো। মেয়েটা অসাধারণ অভিনয় করেছে। সত্যরাজ ছাড়াও বাদবাকি সাপোর্টিং কাস্ট চমৎকার কাজ করেছেন। বিশেষ করে যোগীবাবু তার ক্যারেক্টারটিতে চমৎকার ভাবে দাগ রেখে গেছেন।

 

মুভির চিত্রনাট্য ছিলো এককথায় মাইন্ডব্লোয়িং। দেখে মন ভরে গেছে।

 

মুভিটি দেখুন। ভালো লাগবে।

 

 

#Love Today #GonGaRidDhi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *