The Menu (2022) Movie Bangla Review – FLMFLIX.FUN

Posted on Views: 0

📮Film:The Menu (2022)

 

🧰 Genre: Mystery, Thriller

 

🎀RT:83%

IMDb:7.4

PR:8.5

 

“Don’t Eat..

Our menu is too precious for that….”

 

No spoiler!!!

 

🏮Plot: কয়েকজন মানুষকে নিয়ে যাওয়া হয় একটা দ্বীপে। উদ্দেশ্য? এক বিখ্যাত শেফের ততোধিক বিখ্যাত খাবারের স্বাদ গ্রহণ।

শুরু থেকেই শেফ কে হালকা ” ছিট গ্রস্থ” মনে হলেও সব ই ঠিকঠাক ই চলছিল। ঠিক তখনই তাদের সামনে একটা অকল্পনীয় ঘটনা ঘটে বসল। কিন্ত শেফ নির্বিকার, উল্টে বলে উঠলেন, ” It’s part of the Menu…” !!

 

⛽ Review:

মুভির বেসিক প্লট মোটেও খুব ইউনিক কিছু না। কিন্ত এটাই সম্ভবত মুভির সবচেয়ে শক্তির জায়গা ।

 

শেফ যখন তার প্রথম স্পিচ শেষ করল, তখন ই বুঝে গেছি যে এই মুভির এক মিনিট ও মিস করা যাবেনা। এমন ভাবে ডায়লগ আর এনভায়রনেন্ট সেট করা হয়েছে, একটা ” Sense of Doom” কাজ করেছে পুরোটা সময়। হাত তালির শব্দকে জাম্প স্কেয়ার হিসাবে ব্যবহারের আইডিয়া টা ভাল লেগেছে অনেক । কোথাও স্লো লাগেনি।আর ক্লাইম্যাক্স টা র কথা যত বলব, ততই কম হয়ে যাবে। ছোট কিন্ত সার্থক।

 

Ralph Finnes এর beast পারফরমেন্স ছাড়া এই মুভি কল্পনা ও করা যাবেনা। চাহুনি, এক্সপ্রেশন, গলার টোন একদম খাপেখাপ!!

 

ক্যামেরার কাজ বেশ ভাল । খাবারের আইটেম দেখে পাকস্থলী আর লালাগ্রন্থি তে আলোড়ন আসতেই পারে।

 

তবে শেষের দিকে মনে হয়েছে প্লট টা কেমন জানি ঠিকমতো কাজ করেনি। শেফের বাসা নিয়ে ইয়া বড় একটা ধোঁকা খেলাম।অনেক সিরিয়াস একটা থিম শেষ দিকে বাদ ই দেওয়া হল মনে হল।

 

মুভির প্লট, থ্রিল, খাবার সব ই সুস্বাদু। তাই বিনা চিন্তায় The Menu র টেস্ট নিয়ে দেখতে পারেন।

Happy watching…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *